নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনাঃ হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল জেলা জুড়ে। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বেতবেরিয়া নস্কর পাড়া তে বাঁশি নস্করের বাড়িতে বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ একটি ডাকাতদল বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে ব্যাপক লুটপাট চালায়। বাড়ির চার সদস্যের হাত মুখ বেঁধে প্রায় ১ ঘণ্টা ধরে চলে লুটপাট। লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুটপাট করে পালিয়ে যায় ডাকাত দলটি। ভয়াবহ এই অভিজ্ঞতার আতঙ্ক কাটিয়ে উঠে আক্রান্ত পরিবারের সদস্যেরা খবর দেয় পুলিশে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।
{link}
ঘটনাস্থলে আসার পাশাপাশি তদন্ত শুরু করে বারুইপুর থানা পুলিশ আধিকারিকরা। তদন্ত চলতে থাকলেও আশার আলো মিলছিল না। কিন্তু হাল ছাড়েনি পুলিশ। ঘটনার প্রায় একমাস পর ডাকাত দলের মূল পান্ডা সহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তার করার পরে এখন ডাকাতি হওয়া মাল উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে অভিযুক্তেরা গ্রেপ্তার হওয়ায় খানিকটা হলেও স্বস্তি ফিরেছে আক্রান্ত পরিবারে।

