Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বোমা কে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, বীরভূমে আহত ৪

Loading... রাজ্য
বোমা কে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, বীরভূমে আহত ৪
#news #Bomb blast #4 injured #Birbhum #police investigation #local people #West Bengal #India #সংবাদ #বীরভূম

নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ আবারও বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, বিস্ফোরনের কারনে হাসপাতালে ভর্তী ৪। মঙ্গলবার সদাইপুর থানার কুইঠা গ্রামে বাড়ির পিছনে বোম বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারনে ঘটনাস্থলে গুরুতর আহত হয় ৪ জন। জানা গেছে বিকেলে কুইঠা গ্রামের মনির শেখ নামে এক ব্যক্তির বাড়ির পিছনে ঘটনাটি ঘটে। কয়েকজন বাচ্চা বিকেলে খেলার সময় বোমাগুলিকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়। স্থানীয় সূত্রে খবর আহতদের নাম নাজমা, রুজিয়া, রহিমা ও আতিয়া। আহতদের চিকিতসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কোথা থেকে বোমা ওইখানে এলো সেই নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যেই আহতদের পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ।  

সর্বশেষ আপডেট: