মুর্শিদাবাদের বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। ব্যাপক বিস্ফোরণে উরে গেল বাড়ির টিনের চাল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি ৮ টা নাগাদ বহরমপুর থানার ২ নং বানজেটিয়ার বেলতলা এলাকায়। ঘটনায় আহত এক বয়স্ক মহিলা । বর্তমানে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর বোমা বিস্ফোরনে আহত বয়স্ক মহিলা একাই ওই বাড়িতে থাকতেন। হঠাৎই এদিন রাত্রে প্রচন্ড শব্দে এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রা ছুটে এসে দেখেন আহত মহিলার বাড়ির টিনের চাল বিস্ফোরণে উড়ে গিয়েছে। দ্রুত আহত বয়স্ক মহিলাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে আহত মহিলার ছেলে পেশায় একজন ব্যবসায়ী।
{link}
প্রবীর মন্ডল নামে এক ব্যাক্তির বাড়িতে যাতায়াত ছিল। প্রতিবেশীদের অভিযোগ ওই বাড়িতেই প্রবীর প্রচুর বোমা মজুত করে রেখেছিল আর সেই বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। ঘটনার খবর দেওয়া হয় বহরমপুর থানায়। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে এবং বোমা বিস্ফোরণের তদন্ত শুরু করে। তবে কি কারনে বা কে বোমা মজুত করেছিল সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে.
{link}
