নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ গোপনসুত্রে খবর পেয়ে গভীর রাতে হানা পুলিশের। হাওড়ার বি গার্ডেন থানা এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১ যুবক। ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান ও চারটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃত আনন্দ কুমার তিওয়ারি (৩৭), বি গার্ডেন থানা এলাকার কোলে মার্কেটের কাছের এলাকার বাসিন্দা।
{link}
বিশেষ সুত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাত্রি দেড়টা নাগাদ আনন্দ কুমার তিওয়ারির বাড়ি হানা দেয় পুলিশ। তার কাছ থেকে একটি ওয়ান শটার পাইপগান ও চারটি গুলি উদ্ধার হয়। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার তাকে হাওড়া আদালতে পেশ করা হয়েছে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। কোথা থেকে ধৃতের কাছে এলো এই অস্ত্র, কি লক্ষ্যেই বা নিজের কাছে অস্ত্র লুকিয়ে রেখেছিল সে? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

