Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ভয়াবহ বাস দুর্ঘটনা বাঁকুড়ায়, মৃত্যু এক শিশুর, গুরুতর আহত কমপক্ষে ২৫

Loading... রাজ্য
ভয়াবহ বাস দুর্ঘটনা বাঁকুড়ায়, মৃত্যু এক শিশুর, গুরুতর আহত কমপক্ষে ২৫
#news #Bus Accident #one child dead #25 heavily injured #Bankura #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ভয়াবহ বাস দুর্ঘটনা, যাত্রীবাহি বাস উল্টে মৃত্যু হলো ১ শিশুর। গুরুতর আহত ২৫ জন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। বাঁকুড়ার কোতুলপুর থানার কুন্তল বাজারের ঘটনা। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলার কারনেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। উল্টে যাওয়া বাস থেকে সকলকে উদ্ধার করার পর, ক্রেন এনে বাসটিকে উদ্ধার করে পুলিশ। 

{link}
স্থানীয় সূত্রে খবর, একটি বেসরকারী যাত্রীবাহি বাস শুক্রবার সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে কুন্তল বাজারের কাছে হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসের গতিবেগ বেশি ছিল বলেও দাবি করেছেন স্থানীয়া। দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগায়। পরে পুলিশ এসে যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। জে.সি.বি এনে বাসটিকে তোলা হয়। ভয়াবহ দুর্ঘটনার কারনে রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয়েরা।

সর্বশেষ আপডেট: