পাহাড়ে শোকের ছায়া বাম শিবিরে। প্রয়াত বাম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক ও মেয়র অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য । দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন। শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে অসুস্থতার কারণে ভর্তি করা হলে শারীরিক অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়। বুধবার ভোর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অশোক ভট্টাচার্যের পত্নী রত্না ভট্টাচার্য।
{link}
বহুদিন ধরেই, সূত্রের খবর ছাত্র জীবন থেকেই বাম ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন। এরপর অশোক ভট্টাচার্যের সাথে বিয়ের পরেও বিভিন্ন সময় দলীয় কর্মসূচি ও অশোক ভট্টাচার্যের সাথে দেখা যেত ওনাকে। মৃত্যুর খবর পৌঁছানোর পরেই শিলিগুড়িতে শোকের ছায়া নেমে এসেছে বাম শিবিরে। এদিন সন্ধ্যায় বাম নেতৃত্বের মরদেহ ট্রেনে করে কলকাতা করে শিলিগুড়ি নিয়ে আসা হবে। প্রথমে মরদেহ নিয়ে যাওয়া হবে বাড়িতে এরপর তারপর বাম দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর নিয়ে যাওয়া হবে শেষকৃত্য সম্পন্ন জন্য কিরণ চন্দ্র শ্মশান ঘাটে।
.jpeg)
