Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

প্রধানমন্ত্রী জল প্রকল্প, বিজেপি কর্মীদের মারধরের আভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি বিরুদ্ধে

Loading... রাজ্য
প্রধানমন্ত্রী জল প্রকল্প, বিজেপি কর্মীদের মারধরের আভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি বিরুদ্ধে
#news #politics #TMC #BJP #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: প্রধানমন্ত্রী জল প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি জল পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। বাড়িতে পানীয় জলের কল বসানো নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা ও মারধর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার ফতেপুর। মারধরে ঘটনায় আহত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা মধুকুমার  ও তার ছেলে মৈনাক কুমার।

{link}

ঘটনা সূত্রপাত গতকাল বিকেলে, প্রধানমন্ত্রী জল প্রকল্পের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সেই মতনই এলাকার ঠিকাদার সংস্থার কর্মীরা প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে পানীয় জলের নতুন কানেকশন দেওয়ার কাজ শুরু করেছিল। সেই সময় তৃণমূলের অঞ্চল সভাপতি উৎপল কাঞ্জি সহ বেশ কয়েকজন ওই বাড়ির সামনে হাজির হয় এবং কার অনুমতি নিয়ে এই পরিষেবা দেয়া হচ্ছে সেটা নিয়ে জিজ্ঞাসা করে। এরপরেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে উৎপল কাঞ্জি। এরপর তৃণমূলের সমর্থকেরা লাঠি রড নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হয় বলে অভিযোগ। মারধরের ঘটনায় গুরুতর জখম হয় মধু কুমারের ছেলে মৈনাক কুমার।

{link}

বর্তমানে  মৈনাক ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার আহত বিজেপি কর্মী সমর্থক কে দেখতে আসেন ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দীপক কুমার হালদার সহ ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার কনভেনার নিতিশ মন্ডল। ফলতা থানায় অভিযোগ দায়ের করে বিজেপি কর্মীর সমর্থকরা। আহত বিজেপি কর্মীকে দেখার পরে ডায়মন্ড হারবার পুলিশ এসডিপিও মিথুন দের সাথে দেখা করেন বিজেপির প্রতিনিধি দল। যদিও এই গোটা বিষয় নিয়ে তৃণমূলের স্থানীয় ও শীর্ষ নেতৃত্বদের কোন মন্তব্য পাওয়া যায়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলছে বিজেপি কর্মী সমর্থকদের পরিবার। এখন দেখার বিষয় বিষয়টিকে কেন্দ্র করে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। 

সর্বশেষ আপডেট: