নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ ফের ভয়াবহ ও আতঙ্কদায়ক ঘটনার সম্মুখীন মুর্শিদাবাদ। ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় এক যুবতীকে কুপিয়ে খুন বহরমপুরে। মৃত যুবতীর নাম সুতপা চৌধুরী (২০)। সোমবার সন্ধ্যায় বহরমপুরের গোরাবাজার শহীদ সুর্যসেন রোড সুইমিংপুলের গলিতে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় ওই যুবতীকে বলে অভিযোগ। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে পড়েন এলাকার মানুষ। যুবতীকে কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিরা। যদিও একজন না তার বেশি জন এই কান্ডের পিছনে অভিযুক্ত তা এখনও যানা যায়নি। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবতী। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় এক যুবতীকে কুপিয়ে খুন বহরমপুরে
Loading...
রাজ্য
#news
#Crime
#murder
#open murder of a young girl
#Baharampur
#Murshidabad
#West Bengal
#India
#সংবাদ
সর্বশেষ আপডেট:
