Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বারুইপুরে বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলে সাইবার সচেতনতা নিয়ে বিশেষ সেমিনার জেলা পুলিশের

Loading... রাজ্য
বারুইপুরে বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলে সাইবার সচেতনতা নিয়ে বিশেষ সেমিনার জেলা পুলিশের
#Cyber Awareness #BDM International School #Seminar #Baruipur District police #West Bengal

সুদেষ্ণা মন্ডল, বারুইপুরঃ শনিবার সকালে বারুইপুর জেলার নরেন্দ্রপুর থানা অন্তর্ভুক্ত বি ডি এম ইন্টারন্যাশনাল স্কুলে সাইবার সচেতনতার পাঠ নিয়ে হাজির হলো বারুইপুর জেলা পুলিশের বিশেষ টিম।  স্কুলের সেমিনার হলে প্রায় তিনশো জন স্টুডেন্টকে নিয়ে স্কুলের প্রিন্সিপাল এবং সহযোগী শিক্ষিকাদের উপস্থিতিতে এই বিশেষ সেশন আয়োজিত হয়েছিল। পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন ওসি সাইবার থানা জয়শ্রী নস্কর, এডিশনাল এসপি ইন্দ্রজিৎ বসু, আইপিএস এবং এডিশনাল এসপি মাকসুদ হাসান, ডি এস পি মোহিত মোল্লা। সাইবার স্পেশালিস্ট জিৎ মণ্ডল প্রমুখ।

{link}
সাইবার স্পেস ব্যবহার করে অসাধু মানুষজন কিভাবে তরুণ তরুণী, শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে ক্ষতি করে, কিভাবে সতর্কতা নেয়া উচিত তার থেকে, এসব বিষয়ে চলল ক্লাস। উৎসাহী ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাও ছিল প্রচুর। সব প্রশ্নের উপযুক্ত উত্তর পেয়ে স্বভাবতই খুশী কলকাতার নামী স্কুলের লিস্টে থাকা বিডিএম ইন্টারন্যাশনাল। বারুইপুর জেলা পুলিশের এই প্রচেষ্টা আগামী দিনেও চলবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ আপডেট: