Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ডায়মন্ড হারবার থানার এসআই-এর অস্বাভাবিক মৃত্যুর পিছনে ষড়যন্ত্র, বলছেন তার পরিবার

Loading... রাজ্য
ডায়মন্ড হারবার থানার এসআই-এর অস্বাভাবিক মৃত্যুর পিছনে ষড়যন্ত্র, বলছেন তার পরিবার
#news #Diamond Harbour #SI Samir Das #unnatural death #crime #Howrah Shibpur #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ডায়মন্ড হারবার থানার এএসআই সমীর দাসের অস্বাভাবিক মৃত্যু পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা করছে তার পরিবার। হাওড়া শিবপুরের গণেশ চ্যাটার্জী লেনে আদি বাড়ি নিহত পুলিশ অফিসারের। তার স্ত্রী শুক্লা দেবী জানান আজ সকালে তারা জানতে পারেন দুর্ঘটনার কথা। অকস্মাৎ এই খবর শোনার পরেই কার্যত শোকের আবহ নেমে আসে সমস্ত বাড়ি জুড়ে।

{link}
তবে পরিবারের সন্দেহ এই দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে। কারন হিসেবে সমীর বাবুর স্ত্রীর যুক্তি, তার স্বামীর ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে যা কোনভাবেই অ্যাক্সিডেন্টে হতে পারে না। একই সঙ্গে যে পেট্রোল পাম্পের ঘটনাটি ঘটেছে সেই পেট্রোল পাম্পে সিসিটিভি খারাপ থাকার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিহত পুলিশ অফিসারের স্ত্রী। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে লোকজন রওনা দিয়েছেন ডায়মন্ড হারবার এর উদ্দেশ্যে। চলতি সপ্তাহে জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি ফিরে আসার কথা ছিল নিহত পুলিশ আধিকারিকের। তবে মঙ্গলবার সকাল বেলায় তার মৃত্যু সংবাদ বাড়িতে আশায় শোকাহত গোটা পরিবার।

সর্বশেষ আপডেট: