Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ডোমজুড়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, পথ অবরোধ- রাজীবের ফেরার পথে কাঁটা কর্মীরাই

Loading... রাজ্য
ডোমজুড়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, পথ অবরোধ- রাজীবের ফেরার পথে কাঁটা কর্মীরাই
#news #politics #TMC #trinamool congress #Rajib Banerjee #Kalyan Ghosh #West Bengal #India #Mamata Banerjee #সংবাদ #রাজনীতি

একসময় যারা সঙ্গী ছিলেন আজ তারাই ক্রুদ্ধ হয়ে রাস্তায় বিক্ষোভে নেমেছেন রাস্তায়। হাওড়া ডোমজুড় বিধানসভা কেন্দ্রে রাজীব বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে কুনাল ঘোষ এর সৌজন্য সাক্ষাতকার এর পরেই ডোমজুড় আবার ও উত্তপ্ত।  ডোমজুড়ের রাস্তায় রাজিব ব্যানার্জি কুশপুতুল নিয়ে দাঁড়িয়ে রাস্তা অবরোধ করে রাখেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাদের দাবি একটাই, রাজিব ব্যানার্জি মীরজাফর গাদ্দার, দলের অসময়ে তিনি দল ছেড়ে বিপক্ষ শিবিরে যোগদান করেছেন। সেই কারণে তাকে কোনরকমে যাতে দলে না নেয়া হয় তাই ডোমজুড় তৃণমূল কংগ্রেসের দাবি তারা বিভিন্ন সময়ের জন্য হাওড়া আমতা রোড বন্ধ করে রাখে। প্রায় আধ ঘন্টার পর রাস্তা অবরোধ করে রাখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা যে দাবী রাজিব ব্যানার্জি কে দলে না নিলেই ভালো হয় এরকমটাই আর্জি জানাচ্ছি ডোমজুড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

{link}
যিনি একসময় সামনে থেকে দলে নেতৃত্ব প্রদান করতেন তার এই বিশ্বাসঘাতকতা মূলত মেনে নিতে পারছেন না কর্মীরা। তারপরেও চোখের জলে দল ছাড়ার পর যেভাবে তিনি বিজেপির হয়ে মঞ্চে উঠে দলের বিরুদ্ধাচারন করেছেন তাও দাগ কেটেছে মনে। সেই কারনেই আজ হয়ত তার ফেরার পথের দরজা বন্ধ করতে উদ্যত হয়েছেন দলীয় কর্মীরা।

 

সর্বশেষ আপডেট: