নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপাড়া মৃত্তিকা দলের প্রযোজনায় ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদনের জনপ্রিয় মজার নাটক আলিবাবা অভিনীত হল গত ১৩ই জুন অ্যাকাডেমি মঞ্চে। তপন দাসের পরিচালনায় অপেরাধর্মী এই কৌতুক নাটকের আবেদন ছিল হৃদয়গ্রাহী।
{link}
নাচ-গান-অভিনয়, আলো, শব্দের সুচারু সমন্বয়ে গোটা নাটকের টিমওয়ার্ক দর্শকদের মুগ্ধ করে। আলির ভূমিকায়- দেবাশিস দাস, ফতিমা- শর্মিলা ফাদিকার, সাকিনা- পাপড়ি রায়চৌধুরী, কাসিম- তমাল ভট্টাচার্য, হুসেন অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্য চরিত্রে জয়ন্ত রায়, সোমনাথ দাস, দীপঙ্কর চ্যাটার্জি, সাত্ত্বিক চ্যাটার্জি, অশোক সেনগুপ্ত, প্রিত্র মুখোপাধ্যায় এবং মর্জিনা ও আবদুল্লা চরিত্রে যথাক্রমে লোপামুদ্রা গাঙ্গুলি ও অভিরূপ গুপ্তর সাবলীল অভিনয় উল্লেখযোগ্য। এই নাটকের পরবর্তী অভিনয় ৭ই জুলাই শিশিরমঞ্চে। ইচ্ছে হলে একবার দেখে আসতেই পারেন, কলাকুশলীদের অভিনয় নিরাশ করবেনা একদমই।
.jpeg)
