Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পূজোর সময় চিকিৎসকের অভাব, অভিযোগ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে

Loading... রাজ্য
পূজোর সময় চিকিৎসকের অভাব, অভিযোগ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে
#news #Durga Puja #Mediacal emergency #North Bengal Medical Collage Hospital #West Bengal #India #North Bengal #উত্তরবঙ্গ #হাসপাতাল

উৎসবের মরশুম। কিন্তু তাই বলে কি মানুষ অসুস্থ হবে না? এহেন প্রশ্ন মাথায় এলে স্বাভাবিক ভাবেই চিন্তা আসে। এহেন পূজোর সময় চিকিৎসকের অভাব। এমনটাই অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। পূজোর এক সপ্তাহে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই শতাধিক রোগীর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, পূজোর সময় হাসপাতালে চিকিৎসকের অভাবের কারণেই রোগীর মৃত্যুর সংখ্যা সীমা ছাড়িয়েছে। তাতে ক্ষোভের সঞ্চার হয়েছে রোগীর পরিজনদের মধ্যে।
 

{link}

প্রতিবারই দূর্গাপূজো থেকে লক্ষ্মী পূজো পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা পালা করে ছুটি নেন। সেই মতো পূজোর আগে থেকেই তৈরি করা হয় রোস্টার। কিন্তু খাতায় কলমে ওই রোস্টার থাকলেও পূজোর কদিন হাসপাতালে দেখা মেলে না সিনিয়র চিকিৎসক বা বিশেষজ্ঞদের। এবারেও রোস্টার তৈরি করা হলেও আদতে দূর্গাপূজোর শুরু থেকে শনিবার পর্যন্ত দেখা মেলেনি কোনও চিকিৎসকের। পূজোর কদিন হাসপাতালের গোটা চিকিৎসা পরিষেবার দায়ভার চলে গিয়েছিল জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের হাতে বলে অভিযোগ। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কার্যত এই ঘটনাকে কেন্দ্র করে ফুঁসছেন রোগীর পরিজনেরা। কেন এবং কি ভাবেই বা সৃষ্টি হল এহেন পরিস্থিতি? এর জন্য দায়িই বা কে? এহেন একাধিক প্রশ্নও উঠে আসছে। 

সর্বশেষ আপডেট: