Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রী সন্তানকে নিয়ে চলে যাওয়ায় হাওড়ায় আত্মহত্যা স্বামীর

Loading... রাজ্য
বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রী সন্তানকে নিয়ে চলে যাওয়ায় হাওড়ায় আত্মহত্যা স্বামীর
#news #Extramarital affair of married woman #husband committed suicide #Salkia #Howrah #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্ত্রীর। সন্তানকে নিয়ে চিঠি লিখে স্ত্রী চলে গিয়েছিলেন বাড়ি থেকে। মর্মান্তিক পরিনতি হল ঘটনার। হাওড়ার সালকিয়ার বাবুডাঙার খিরিকি পাড়া এলাকায় গলায় দড়ি দিলেন স্বামী মানিক ভট্টাচার্য। শনিবার সকালে তার বাড়ি থেকেই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গলাতেই আটকানো ছিল সুইসাইড নোট। তদন্ত শুরু করেছে পুলিশ। 

{link}
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পরিবারে অশান্তি চলছিল বেশ কিছুদিন যাবৎ। সপ্তাহখানেক আগে স্ত্রী তার কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে চিঠি লিখে অন্যত্র চলে যান। এই ঘটনার পরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন স্বামী মানিক ভট্টাচার্য। তাকে পরিবারের লোকেরা অনেক বুঝিয়েছিলেন যে বিষয়টি মিটে যাবে, এবং তিনি যেন এই নিয়ে অতিরিক্ত চিন্তা না করেন। তবে বহু বুঝিয়েও লাভ হয়নি… হল না শেষরক্ষা। শনিবার সকালেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় মানিকবাবুর মৃতদেহ। তার বৌদি সহ আত্মীয়রা সকালবেলা ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে সিলিং থেকে ঝুলতে থাকা দেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বৌদি জানিয়েছেন, স্ত্রী বাড়ি ছেড়ে অন্য কারও সঙ্গে চলে যাওয়ায় সম্ভবত মানসিক অবসাদে এই ঘটনা ঘটিয়েছেন তার দেওর। এহেন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

সর্বশেষ আপডেট: