Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আজ থেকে ৫ শতাংশ করে GST বসছে প্যাকেটবন্দি খাবারে, কপালে চিন্তার ভাঁজ মানুষের

Loading... রাজ্য
আজ থেকে ৫ শতাংশ করে GST বসছে প্যাকেটবন্দি খাবারে, কপালে চিন্তার ভাঁজ মানুষের
#news #GST #Tax on packaged products #new GST Rules #Central Government #BJP #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ সোমবার অর্থাৎ ১৮ জুলাই থেকে বেশিরভাগ প্যাকেটজাত খাদ্যদ্রব্যের উপর বসেছে পণ্য ও পরিষেবা কর বা GST। যার ফলে বাড়তে চলেছে লেবেলযুক্ত খাবারের দাম। ৫ শতাংশ করে GST বসানো হচ্ছে প্যাকেটবন্দি খাবার যেমন, দই, বাটার, মিল্ক, পনির, বিভিন্ন গুড়, অপ্রক্রিয়াজাত চিনি, প্রাকৃতিক মধু, মুড়ি, চিড়ে, খই, মুড়কি, বার্লি, ওটস, চাল, গম, আটা ইত্যাদির ওপর। এই সমস্ত পণ্য এতদিন GST-র আওতায় ছিল না। কেন্দ্র সরকারের এই নতুন পদক্ষেপ নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। 

{link}
জিএসটি যুক্ত হওয়ায় বাস্তবিকভাবে দুই দিক থেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারন মানুষ। ক্রেতা ও বিক্রেতা দুই তরফেরই কপালে চিন্তার ভাঁজ। কারন প্যাকেটজাত দ্রব্য মানেই অধিকাংশই নিত্যপ্রয়োজনীয়। প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকলে সাধারন মানুষের পকেটের অবস্থা যে শোচনীয় হয়ে উঠবে সেই বিষয়টিই স্বাভাবিক। যার ফলে নিত্যদিনের বাজার দোকান নিয়ে মানুষের মনে যে চিন্তা ছিল, তা যে আরও কয়েকগুন বৃদ্ধি পেতে চলেছে তাও স্পষ্ট। সাধারন মানুষের কথা কি সরকার একটুও ভাবেনা? মানুষের আক্ষেপ ও প্রশ্ন দুই-ই এখানেই। 

সর্বশেষ আপডেট: