আজ রাজ্যে প্রকাশিত হল ২০২১ উচ্চ মাধ্যমিকের ফলাফল। পাঁচশোর মধ্যে ৪৯৯ পেয়ে এবার রাজ্যে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের কান্দির রাজা মণীন্দ্র চন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী রুমানা সুলতানা। ২০১৯ সালে রোমানা মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন। এবার উচ্চ মাধ্যমিকে একমাত্র প্রথম হয়েছেন বিজ্ঞান বিভাগের ছাত্রী রুমানা।
{link}
বৃহস্পতিবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। করোনাকালে মাধ্যমিক বাতিল হওয়ার পর ৫০:৫০ ফর্মুলায় যে রেজাল্ট পর্ষদের তরফে প্রকাশ করা হয়েছিল পশ্চিমবঙ্গে এবছরই প্রথম একশো শতাংশ পরীক্ষার্থীই পাস করে। উচ্চ মাধ্যমিকেও পাশের হার একশো শতাংশের একদমই কাছাকাছি, ৯৭.৬৯%। এই বছর রাজ্যে মোট উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২। এদের মধ্যে পাশ করেছে ৯৭.৬৯ শতাংশ। ছেলেদের পাশের হার মেয়েদের পাশের হারও প্রায় সমান। এদের মধ্যে সর্বোচ্চ নম্বর পয়েছেন মুর্শিদাবাদের রুমনা সুলতানা।
{link}
রুমানার বাবা রবিউল আলম এবং মা সুলতানা পারভিন, দুজনেই শিক্ষক। রবিউল সাহেব ভরতপুর গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। মুর্শিদাবাদের শিক্ষক দম্পতির মেয়ে রুমানা মাধ্যমিকে পেয়েছিলেন ৬৮৭। আর উচ্চ মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯। তার এই সাফল্যে বাস্তবিক ভাবেই বিপুল খুশি তার বাবা মা সহ সমস্ত পরিবার। তবে প্রথম হয়েও পরীক্ষা না দিতে পারার আক্ষেপ রুমনার মুখে।
