Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ার বালি বারেন্দ্র পাড়া গঙ্গার ঘাটে বালক কে বাঁচাতে গিয়ে মৃত কলেজ ছাত্র

Loading... রাজ্য
হাওড়ার বালি বারেন্দ্র পাড়া গঙ্গার ঘাটে বালক কে বাঁচাতে গিয়ে মৃত কলেজ ছাত্র
#news #Howrah #Belur #Bali #Ganga #1 collage student died #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ এক বালককে বাঁচাতে দিয়ে গঙ্গায় তলিয়ে গেলো এক ছাত্র। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালি বারেন্দ্র পাড়া গঙ্গার ঘাটে। পুলিশ সূত্রে জানা গেছে সায়ন বসু নামের ওই যুবক বেলুড় লালবাবা কলেজের ছাত্র। তিনি ওই সময়ে তার এক বান্ধবীর সঙ্গে গঙ্গার ঘাটে বসে ছিলেন। 

{link}
সেই সময় গরম থেকে স্বস্তি পেতে গঙ্গায় স্নান করছিল কয়েকজন স্থানীয় ছেলেপুলে। স্নান করতে গিয়ে হঠাতই তলিয়ে যায় এক বালক। তাকে বাঁচাতে তৎক্ষণাৎ গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে ওই ছাত্র ও তার বান্ধবী। তাদের তৎপরতায় ওই বালককে উদ্ধার করা গেলেও ওই বালক কে উদ্ধার করতে গিয়ে তলিয়ে যায় যুবক। স্থানীয়েরা তৎক্ষণাৎ পুলিশে খবর দিলে, ডুবুরি নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। দীর্ঘক্ষণ ডুবে যাওয়া যুবকের সন্ধানে তল্লাশী চালানোর পর ডুবুরি তাকে উদ্ধার করে। বলি থানার পুলিশ যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। নিজের প্রানের তোয়াক্কা না করে আর একজনের প্রান বাঁচাতে কোন কিছু না ভেবেই ঝাঁপ দিয়েছিলেন জলে। যে লক্ষ্যে ঝাঁপ দিয়েছিলেন তাকে বাঁচাতে পারলেও নিজে আর বাঁচতে পারবেন না। তবে তিনি মানুষের মনে সারাজীবন বেঁচে থাকবেন, বেঁচে থাকবেন তার কাজ ও অদম্য সাহসের জন্য। 

সর্বশেষ আপডেট: