Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ার আইআরএস বেলিলিয়াস লেনে ঘরের মধ্যে কুপিয়ে খুন এক ব্যাক্তিকে

Loading... রাজ্য
হাওড়ার আইআরএস বেলিলিয়াস লেনে ঘরের মধ্যে কুপিয়ে খুন এক ব্যাক্তিকে
#news #Howrah #Crime #Migrant Worker #IRS Bellelias Road #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ার আইআরএস বেলিলিয়াস লেনে ঘরের মধ্যে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার মৃতদেহ। মৃতের নাম বাবলু সিংহ (৪০)। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

{link}
পুলিশ সূত্রে খবর বন্ধুদের সঙ্গে একটি ঘরে ভাড়া থাকত পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি। ঝাড়খণ্ডের গিরিডিতে দেশের বাড়ি হলেও পেশার তাগিদে সে আরো দুই বন্ধুর সঙ্গে বেলিলিয়াস রোডে একটি ঘরে ভাড়া থাকত। পাড়ার মধ্যে সকলের কাছে সুনামই ছিল তার। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বাবলুর দেহ। তার শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। কি কারণে খুন এখনো তা স্পষ্ট নয়। এখনও অবধি কোন গ্রেপ্তারের খবরও প্রকাশ্যে আসেনি। তবে ঘটনার প্রভাবে বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। 


 

সর্বশেষ আপডেট: