নিজস্ব সংবাদদাতাঃ ভেজাল সর্ষের তেল তৈরির কারখানায় অভিযান কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-এর। আটক আনুমানিক ১০ টন-এর কাছাকাছি ভেজাল সর্ষের তেল। সোমবার হাওড়ার ছয় নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জালান কমপ্লেক্সে এই ভেজাল তেল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযান চালানোর পর ওই কারখানা থেকে ট্যাঙ্গ ও পাউচ প্যাকেট সহ টিনের ড্রামে থাকা প্রচুর পরিমান ভেজাল সর্ষের তেল আটক করা হয়েছে। সূত্রের খবর যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করার পাশাপাশি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
{link}
ই বি সূত্রে জানা গেছে সর্ষের তেলের সাথে অন্য তেল মিশিয়ে বাজারে ভেজাল তেল বিক্রি করত এই কোম্পানী। খবর পেয়ে এই কারখানায় তৈরি হওয়া তেলের নমুনা সংগ্ৰহ করে পরীক্ষা করা হয়। তাতে জানা যায় ভেজাল সর্ষের তেল তৈরি হচ্ছে এখানে। কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারখানাটি আপাতত শীল করে দেওয়া হচ্ছে। বিস্তারিত তদন্ত করছে পুলিশ।
