Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রাস্তার বেহাল দশা, সমাধান না মেলায় হাওড়ার লিলুয়ার বেনারস রোড অবরোধ স্থানীয়দের

Loading... রাজ্য
রাস্তার বেহাল দশা, সমাধান না মেলায় হাওড়ার লিলুয়ার বেনারস রোড অবরোধ স্থানীয়দের
#news #Howrah #Liluah #Road Blockade #Benaras Road #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তার, প্রশাসন কে জানিয়েও কোন সুরাহা মেলেনি। সেই রাস্তা সারাই-এর দাবিতে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। হাওড়ার পুর নিগমের ৫০ নম্বর ওয়ার্ডের ঘটনা।

{link}
স্থানীয় মানুষের অভিযোগ হাওড়া পুরো নিগমের ৫০ নম্বর ওয়ার্ডের, কোনা চৌধুরীপাড়া পোল্ট্রির মাঠ এলাকায় রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। কার্যত চলা ফেরা করা দায় হয়ে উঠেছে। রাস্তার ধার ভেঙ্গে পুকুরে নেমে যাওয়ায়, রাস্তার ধারে থাকা কয়েকটি বাড়িতে ফাটলও দেখা দিয়েছে বলে অভিযোগ। প্রশাসন কে জানিয়েও সমস্যার কোন সমাধান না মেলায় শেষমেশ রাস্তা সারাই এর দাবীতে পথ অবরোধ করেন এলাকার মানুষ। ১ঘন্টারও বেশী সময় ধরে লিলুয়ার ব্যাস্ততম রাস্তা বেনারস রোড  অবরোধ করে রাখা হয়। যানজট সৃষ্টি হয় রাস্তাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লিলুয়া থানার পুলিশ। বিক্ষোভকারীদের সাথে কথা বলেন লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক। পাশাপাশি কথা বলেন হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসকের সাথেও। প্রায় ১ঘন্টা পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এখন প্রশ্ন হল আদৌ আশ্বাসবানী পূরন হবে তো? হলেও আরও কতদিন অপেক্ষা করতে হবে স্থানীয় বাসিন্দাদের? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

সর্বশেষ আপডেট: