Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা সংলগ্ন রাস্তায় দুর্ঘটনার কবলে লরি, ড্রাইভার পলাতক

Loading... রাজ্য
দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা সংলগ্ন রাস্তায় দুর্ঘটনার কবলে লরি, ড্রাইভার পলাতক
#news #Accident #Howrah #Kolkata #Second Hooghly Bridge #Toll Plaza #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ফের দুর্ঘটনা দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা সংলগ্ন রাস্তায়। বুধবার রাতে ১১টা নাগাদ কলকাতা দিকথেকে হাওড়ায় আসার সময় একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ে। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে নিয়ন্ত্রন হারিয়ে লরিটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ফলস্বরূপ ডিভাইডার ভেঙে গাড়িটি গার্ডওয়াল থেকে ঝুলতে থাকে। যদিও এই দুর্ঘটনায় কেউ আহত হননি, লরির ড্রাইভার পলাতক। 

{link}
স্থানীয় বাসিন্দাদের কথায়, রাত ১১টা নাগাদ হঠাতই একটি বিকট শব্দ শুনতে পান তারা। শব্দের উৎস খুঁজতে এসে তারা এই ভয়াবহ দৃশ্য দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশ কে। কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় শিবপুর থানার পুলিশ। বেশ খানিক্ষন চেষ্টা করার পর ব্রীজের গ্রিল কেটে ও গার্ডওয়াল আলাদা করে লরিটিকে উদ্ধার করা হয়। স্থানীয়দের মতে প্রায়সই এই এলাকায় বড়োসড়ো দুর্ঘটনা ঘটে, কিন্তু তাও কোন ভ্রুক্ষেপ নেই প্রশাসনের, আগে এই রাস্তায় বাম্পার থাকলেও সেই বাম্পার কেউই মেনে চলেন না। এই দুর্ঘটনা আর একটু আগে হলেই প্রাণহানির আশঙ্কা ছিল বলেও জানিয়েছেন তারা। শেষ কয়েক মাসের মধ্যে এই রাস্তা ও সংলগ্ন এলাকায় একের পর এক দুর্ঘটনা হওয়ায় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। 

সর্বশেষ আপডেট: