নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রহস্যজনক শিশু মৃত্যু হাওড়ায়।গতকাল থেকে নিখোঁজ এক শিশুর দেহ মিলল হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়।মৃত ওই শিশুর নাম শেখ সাহিল (৪)। বছর চারেকের ওই শিশু ডোমজুড়ের বাঁকড়া এলাকার বাসিন্দা।
{link}
সুত্রের খবর ,সাহিলের বাবা পেশায় রাজমিস্ত্রি।মা কর্মসূত্রে দিল্লিতে থাকেন।সেকারনে বাঁকড়া এলাকায় দিদার বাড়িতে মাঝেমধ্যেই থাকত সাহিল।গতকাল সে দিদার বাড়িতেই এসেছিলো।এরপর বিকেল থেকেই সাহিলের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে পরিবার সূত্রে খবর,ফলে ওই শিশুর পরিবারের সদস্যরা সাহিলের ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার তৈরি করেন। বিভিন্ন জায়গায় ওই পোস্টার ছড়িয়ে দেবার আগেই দুপুর বারোটা নাগাদ আসে মর্মান্তিক সংবাদ।তার বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়ার বাইপাস সংলগ্ন এলাকায় শিশুটির মৃতদেহ উদ্ধার হয়।ওই এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলের আন্ডারগ্রাউন্ড রিজারভারের জলে সাহিলের দেহ ভাসতে দেখা যায়।খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।এলাকার মানুষের সহযোগিতায় উদ্ধার করা হয় ওই শিশুর মৃতদেহ।
{link}
ঘটনার খবর পেয়ে ছুটে আসে সাহিলের বাড়ির লোকজন।বাড়ি থেকে কিভাবে এতদুরে সাহিল এসেছিল তা কেউই বুঝে উঠতে পারছেন না।তাদের অনুমান অপহরন করে খুন করা হয়েছে সাহিলকে।শিশুমৃত্যুর ন্যায় বিচার চাইছে তার পরিবারের লোকজন।পুলিশ ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
