Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ায় চুরির অভিযোগে গ্রেপ্তার এম.এ পাশ যুবক, একাধিক ফ্ল্যাটে চুরির সাথে জড়িত নাম

Loading... রাজ্য
হাওড়ায় চুরির অভিযোগে গ্রেপ্তার এম.এ পাশ যুবক, একাধিক ফ্ল্যাটে চুরির সাথে জড়িত নাম
#news #Howrah #West Bengal #Crime #Howrah City police #thief #thief caught #সংবাদ #হাওড়া

হাওড়ায় চুরির ঘটনায় গ্রেপ্তার এম.এ পাশ এক যুবক। গ্রফতার করা হয়েছে তার এক সঙ্গীকেও। আজ তাদের তোলা হবে হাওড়া আদালতে। অভিযুক্ত দুই যুবকের নাম সৌমাল্য চৌধুরী ও পলাশ শাসমল। পুলিশি সূত্রে জানা গেছে হাওড়া ও চন্দনগর পুলিশ কমিশনারেট এলাকায় ১৬টি চুরির ঘটনায় তারা জড়িত। 

{link}
গত জুন মাসের ৯ তারিখে একটি চুরির ঘটনায় অভিযান ঘোষ নামে এক ব্যাক্তি অভিযোগ দায়ের করেন। তারপর পুলিশের বিভিন্ন সূত্র মারফৎ পাওয়া খবরের ভিত্তিতে শুরু হয় তদন্ত। চুরি যাওয়া সমস্ত মুল্যবান সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর মূল অভিযুক্তের বাবা পূর্ত দফতরের উচ্চ-পদস্থ অফিসার।

 {link}
পুলিশের জেরায় সৌমাল্যের স্বীকারোক্তি এম.এ পাশ করার পর সরকারি ও বেসরকারী অনেক চাকরির চেষ্টা করলেও তার কপালে চাকরি জোটেনি। বেকারত্বের জ্বালা তাকে গ্রাস করে ফেলার কারনেই সে এই পথ বেছে নেয়। 


সর্বশেষ আপডেট: