Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আইপ্যাকে চাকরি দেওয়ার নাম করে নগদ টাকা নিয়ে প্রতারনা, গ্রেপ্তার যুবক

Loading... রাজ্য
আইপ্যাকে চাকরি দেওয়ার নাম করে নগদ টাকা নিয়ে প্রতারনা, গ্রেপ্তার যুবক
#news #IPAC #IPAC fraud #Prashant Kishore #Arrested #South 24 Paragana #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা :- ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকে চাকরি দেওয়ার নাম করে  বেকার যুবক যুবতীদের থেকে নগদ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সোমনাথ মন্ডল নামে ওই যুবককে ঝাড়খন্ড রাজ্যের মধুপুর থানা এলাকা  থেকে গ্রেফতার করে পুলিশ।

{link}
এই প্রসঙ্গে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার মন্ডল জানান , সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংস্থার নাম লোগো ব্যবহার করে চাকরি দেওয়ার ফাঁদ পেতেছিল ওই যুবক । সেই খবর জানার পর আইপ্যাক সংস্থা ১৮ এপ্রিল সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানায় অভিযোগ দায়ের করে ওই যুবকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে জেলা পুলিশের বড় কর্তারা । তড়িঘড়ি পুলিশ তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে ভিন রাজ্য থেকে গ্রেফতার করে আনে অভিযুক্তকে। শনিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়।

সর্বশেষ আপডেট: