Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

স্বাস্থ্য ও পুলিশ-এর পর করোনার থাবা এবার পূর্ব রেলেও, আক্রান্ত হাজারের বেশি কর্মী

Loading... রাজ্য
স্বাস্থ্য ও পুলিশ-এর পর করোনার থাবা এবার পূর্ব রেলেও, আক্রান্ত হাজারের বেশি কর্মী
#news #Indian Railways #Eastern Railways #Covid 19 #Railways #Howrah Station #West Bengal #covid situation #India #রাজনীতি #সংবাদ

স্বাস্থ্য দপ্তর, পুলিশের পর এবার করোনার থাবা রেল পরিষবায়। পূর্ব রেল সূত্রে খবর গত এক সপ্তাহে কমপক্ষে এক হাজারের বেশি রেলকর্মী কোভিড পজেটিভ হয়েছেন। তাদের বেশিরভাগই হোম আইসোলেশনে রয়েছেন। যার ফলে মারণ ভাইরসের তৃতীয় ঢেউয়ের কারনে রীতিমতো কাবু রেল দপ্তর। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন পূর্ব রেলের হাওড়া,মালদা, শিয়ালদা এবং আসানসোল ডিভিশন মিলিয়ে কমপক্ষে এক হাজারেরও বেশি রেলকর্মী করোনায় আক্রান্ত চালক, সহকারী চালক,টি টি ছাড়াও আক্রান্তদের মধ্যে বড় অংশ অফিসাররাও রয়েছেন। এছাড়াও হাওড়া, বামুনগাছি ও লিলুয়া কারসেড কর্মীরাও করণায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। 

{link}
রেলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেহেতু এবারে সেরে ওঠার হার খুবই দ্রুত সে কারণে রেল পরিষেবা এখনো পর্যন্ত সেভাবে কোন প্রভাব পড়েনি। তবে আক্রান্তের হার যেভাবে বাড়ছে তাতে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। যা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে রেল কতৃপক্ষ। অপরদিকে দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রের খবর গার্ডেনরিচ এর রেলওয়ে হাসপাতাল এ ডাক্তার নার্স এবং স্বাস্থ্য কর্মী মিলিয়ে ১০০ জন ভর্তি আছে। এছাড়া ওই একই হাসপাতালে অন্যান্য বিভাগের ৪৪ জন রেলকর্মী ভর্তি আছেন।

{link}
স্বাস্থ্য দপ্তরের সদস্যদের মধ্যে একাধিক কর্মীদের করোনা ধরা পড়ায় রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিল স্বাস্থ্য দপ্তর। তারপর সেই তালিকায় নাম আসে পুলিশের দপ্তরের, হাওড়া সিটি পুলিশের দপ্তরেও রীতিমতো থাবা বসাতে সক্ষম হয়েছে এই মারণ ভাইরাস। তারপর আজ ইস্টার্ন রেলওয়েস এর দপ্তরেও ধরা পড়ল এই একই চিত্র। যে কারনে বাস্তবিক ভাবেই চিন্তা বাড়ছে সাধারন মানুষ ও প্রশাসনের। তবে যেহেতু সেরে ওঠার হার খুবই দ্রুত তাই ভরসা যাগাচ্ছে কতৃপক্ষকে। 

সর্বশেষ আপডেট: