Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

করোনা আবহে ফের একবার ঝাঁপ বন্ধ হচ্ছে শ্রীক্ষেত্র পুরীর

Loading... রাজ্য
করোনা আবহে ফের একবার ঝাঁপ বন্ধ হচ্ছে শ্রীক্ষেত্র পুরীর
#news #Jagannathdeb #Puri #Odisha #Tourism #Puri Temple #Covid-19 #corona virus #West Bengal #India #পুরী #জগন্নাথদেব #পর্যটন

রাজ্যে করোনার বাড়বাড়ন্তের কারনে ইতিমধ্যেই বন্ধ হয়েছে বেলুড় মঠের দ্বার। এই তালিকায় যুক্ত হয়েছে আরও বেশ অনেকগুলি ধর্মীয় প্রতিষ্ঠানের দরজা। এবার সেই তালিকায় নতুন সংযোজন জগন্নাথধাম। করোনা আবহে ফের একবার ঝাঁপ বন্ধ হচ্ছে শ্রীক্ষেত্র পুরীর। না, এটা প্রভুর অনবসর কাল নয়। নিছকই করোনার কারণে দরজায় খিল আঁটছেন জগন্নাথদেব! 

{link}
বছরভর শ্রীক্ষেত্র পুরীতে ভিড় করেন দেশ বিদেশের ভক্তরা। কেউ স্রেফ জগন্নাথের টানে, কেউবা শুধুই সমুদ্রের টানে ছুটে আসেন পুরীতে। শীতকালে ভিড় হয় প্রচুর। করোনা আবহে নিত্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তাই বন্ধ হতে চলেছে মন্দির। পুরীর কালেক্টর সমর্থ ভার্মা জানান, রাজ্যে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পুণ্যার্থীদের জন্য বন্ধ থাকবে জগন্নাথ মন্দির। শনিবার সন্ধ্যায় শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের তরফে একটি বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভক্তদের দেখা না দিলেও করোনা বিধি মেনে নিত্যপুজো হবে নীলমাধবের। হবে ধ্বজা উত্তোলনের মতো নিত্যনৈমিত্তিক কাজগুলোও। মন্দির কমিটি সূত্রে খবর, ৩১ জানুয়ারির পরে করোনা পরিস্থিতি বিবেচনা করে ফের মন্দির খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

{link}
মন্দিরের দ্বার বন্ধের সিদ্ধান্ত অবশ্য এমনি এমনি নেওয়া হয়নি। সূত্রের খবর, মন্দিরের কয়েকজন সেবায়েত সংক্রমিত হতেই টনক নড়ে মন্দির কমিটির। তার পরেই মন্দির বন্ধের সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি। প্রসঙ্গত, জগন্নাথ মন্দিরের বেশ কয়েকজন কর্মচারী ও পরিচারকের করোনা পজিটিভ বলে আগেই জানিয়েছিলেন মন্দিরের কালেক্টর। যার ফলে একথা স্পষ্ট যে করোনা পরিস্থিতির উপর লক্ষ্য রেখেই দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল পুরীর জগন্নাথ মন্দিরের দ্বার। ফের স্বাভাবিক ছন্দে ফিরুক পুরী ও পুরীর পর্যটন, এই প্রার্থনাই এখন করছেন ভক্তেরা। 

সর্বশেষ আপডেট: