Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জের, হাওড়ায় স্বামী-স্ত্রীর হাতে খুন পরিবারেরই ৪ সদস্য

Loading... রাজ্য
সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জের, হাওড়ায় স্বামী-স্ত্রীর হাতে খুন পরিবারেরই ৪ সদস্য
#news #MC Ghosh Lane #property #family issue #crime #murder #Husband #wife #Howrah #West Bengal #India #খুন #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ সম্পত্তি জনিত পারিবারিক বিবাদ চলছিল অনেকদিন ধরেই, তার জেরেই মঙ্গলবার রাতে খুন হতে হল একই পরিবারের চারজন সদস্যকে। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাওড়া থানার এম সি ঘোষ লেনে। পুলিশ সূত্র খবর একই পরিবারের ভাই ও ভাইয়ের স্ত্রী তার মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, তাদের মেয়ে এবং শাশুড়িকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। মৃতরা হলে মাধবি ঘোষ(৫৬) ইনি সম্পর্কে খুনি ও খুন হওয়া ভাইয়ের মা, দেবাশীষ ঘোষ(৩৬)মাধবীর ছেলে), রেখা ঘোষ(৩০) দেবাশীষের স্ত্রী ও তৃয়াষা ঘোষ( ১৩) রেখা দেবাশীষের একমাত্র মেয়ে।

{link}
স্থানীয় সূত্রে খবর, সম্পত্তিকে কেন্দ্র করে নিত্য ঝামেলা লেগে থাকত দুই ভাইয়ের মধ্যে। দুই ভাইয়ের এহেন পারিবারিক বিবাদ নতুন কিছু ছিল না পাড়া পড়শির কাছে। কিন্তু গতকাল রাতে পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। পরিবারে এহেন ঝামেলা দেখে বাচ্ছা মেয়েটি পাড়া পড়শিদের ডাকে, তারা গিয়ে ভয়াবহ দৃশ্য দেখে আঁতকে ওঠেন। সেই পরিস্থিতিতি ওইখানে থাকলে তাদেরও জীবন সংশয় হওয়ার সম্ভাবনার কথা আন্দাজ করেই তারা সেখান থেকে সরে এসে পুলিশে খবর দেন। ঘটনায় গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ এবং পুলিশের পদস্থ কর্তারা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ পল্লবী ঘোষ নামের মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তিনি সম্পর্কে দেবরাজের স্ত্রী। অন্যদিকে আর এক অভিযুক্ত দেবরাজ ঘোষ পলাতক, তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।  

সর্বশেষ আপডেট: