Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

'আগামী দিনে ডাক্তার হতে চাই'- জানালেন যুগ্মভাবে প্রথম হওয়া বাঁঁকুড়ার অর্ণব ঘড়াই

Loading... রাজ্য
#news #Madhyamik Examination 2022 #First Ranker #Arnab Gharai #wants to be doctor #Bankura #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ এবারের মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩। জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রথম হওয়ার পিছনে রয়েছে বাবা-মা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদান রয়েছে বলে জানাচ্ছেন বাঁকুড়ার অর্নব ঘড়াই। প্রথমে বিশ্বাসই হয়নি যে রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন। খবর শুনে আনন্দে চোখে জল বাবা-মায়েরও। ছেলের কৃতিত্বে গর্বে ফুলেছে বুক। প্রত্যন্ত গ্রামের মাঝের একটি স্কুল থেকে আজ রাজ্যের মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম হিসেবে উঠে এসেছে অর্নব ঘড়াইয়ের নাম। 

{link}
প্রিয় বিষয় জীবন বিজ্ঞান ও অঙ্ক। ভবিষ্যৎ জীবনে কী হতে চাও? প্রশ্নের উত্তরে জানা গেল ডাক্তার হতে চায় সে। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়বে ভালোবাসে অর্নব। ভালো লাগে ক্রিকেট ও শিক্ষামূলক সিনেমাও। একইসঙ্গে রবীন্দ্রসঙ্গীত তার খুব প্রিয়। কিন্তু এহেন কৃতিত্বের পিছনে অবদান কার? প্রশ্নের উত্তরে যুগ্মভাবে রাজ্যের প্রথম স্থানাধিকারি ছাত্র জানালেন, বাবা-মা সহ স্কুল শিক্ষকদের কথা। মুখে একগাল হাঁসি, আজ তার জীবনের সবচেয়ে আনন্দের দিন বলে কথা।

{link} 
স্কুলের সামনে থামলো এসে একটা গাড়ি, গাড়ি থেকে ছেলেটি নামতেই তাকে নিয়ে উচ্ছ্বাস শুরু করলেন স্কুলের সকলে। কারন সেই ছেলেটি আজ রাজ্যের বুকে তুলে ধরেছে স্কুলের নাম। মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে এহেন অভিজ্ঞতারই সাক্ষী থাকল অর্নব ঘড়াই। ফুলে বুকে দিয়ে, মিস্টি খাইয়ে নিয়ে যাওয়া হল হরিপুর রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজের কাছে। হ্যাঁ, সত্যিই আজ স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন। 

সর্বশেষ আপডেট: