Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

২১শের সভার পর, ২২শে মধ্যরাতে... ভোরেই পদক্ষেপ কেন? হিন্দমোটরে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Loading... রাজ্য
২১শের সভার পর, ২২শে মধ্যরাতে... ভোরেই পদক্ষেপ কেন? হিন্দমোটরে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
#news #Mamata Banerjee #TMC #BJP #politics #SSC Scam #Partha Chatterjee #ED #Hind Motor #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতাঃ ২১ তারিখে সভার পর ২২ তারিখে ঘটনা ঘটলে নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। কিন্তু মধ্যরাতে কেন?ভোর পাঁচটায় কেন? প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় l আজ হুগলির হিন্দ মোটরে বেসরকারি সংস্থার উদ্যোগে একটি মেট্রো কোচ কারখানার আনুষ্ঠানিক উদ্বোধনে এসে তিনি একথা বলেনl বিষয়টি নিয়ে যে তিনি এখনও বেশ অস্বস্তিতে রয়েছেন তা স্পষ্ট।

{link}
পাশাপাশি তিনি বলেন শুধুমাত্র সবেতেই জিএসটি লাগানো, এইভাবে এজেন্সি কে কাজে লাগিয়ে  অন্য দলকে হেনস্থা করে দেশের টাকা লুট করছেl মনে রাখবেন এটা দেশের পক্ষে ভালো নয়, কোন কাজ নেই শুধুমাত্র তিন-চারটে এজেন্সিকে দিয়ে সরকারকে জব্দ করছে,মহারাষ্ট্র কে ভেঙেছে ঝাড়খন্দ কি ভাঙবে আবার বাংলাকে ভাঙার চেষ্টা করছে কিন্তু পারবেনা ২০২৪ এ বিজেপি ক্ষমতায় আসবে না l পাশাপাশি তিনি বলেন হিন্দ মটরে জমি খালি পড়ে আছে, আমি চাই এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হোক, এ বিষয়ে প্রশাসনিকভাবে কথা হবে একইভাবে তিনি চান এখানে একটা আইটি জোন তৈরি হোক যাতে বাইরে থেকে কর্মী নয় এখানেই কর্মী তৈরি হবে। পাশাপাশি তার দাবি বিজেপি যতই চেষ্টা করুক,যতই নতুন বাড়ি তৈরি করুক ২০২৪ এ তারা আসবেনা, পাশাপাশি তিনি রাজ্যজুড়ে বিপুল পরিমাণে বিনিয়োগের সম্ভাবনার কথা বলেছেনl

{link}
উল্লেখযোগ্যভাবে একটি শিল্পকেন্দ্রের নতুন শাখার উদ্বোধনে গিয়ে সেখানেও রাজনীতি টেনে আনা প্রসঙ্গ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। একটি উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সেইখান থেকে কি রাজনীতি বাদ দিয়ে বক্তৃতা দেওয়া সম্ভব ছিল না? সেই বিষয়টিরও প্রশ্ন তুলেছেন অনেকে। সর্বত্র কি রাজনীতি শোভা পায়? 

সর্বশেষ আপডেট: