Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শিশু পুত্রকে খুনের অভিযোগে বাঁকুড়ায় যাবজ্জীবন কারাদণ্ড বাবা-মায়ের

Loading... রাজ্য
শিশু পুত্রকে খুনের অভিযোগে বাঁকুড়ায়  যাবজ্জীবন কারাদণ্ড বাবা-মায়ের
#news #Murder #child #Mother #Father #accused #lifetime prison #Bankura #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ শিশু পুত্রকে খুনের অভিযোগে 'গুণধর' বাবা ও মায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। সোমবার অতিরিক্ত জেলা দায়রা বিচারক অভিযুক্ত বাবা সুজিত মণ্ডল ও মা সূতিকা মণ্ডলকে এই সাজা দেন। মর্মান্তিক এই ঘটনায় দোষীরা সাজাপ্রাপ্ত হওয়ায় স্বস্তি পেয়েছেন পরিবারের বাকি সদস্যেরা।

{link}

প্রসঙ্গত, গত ২০২০ সালের ৪ মে সকালে একমাত্র শিশু পুত্রকে খুনের অভিযোগ ওঠে বড়জোড়ার মোহনপুর গ্রামের বাবা সুজিত মণ্ডল ও মা সূতিকা মণ্ডলের বিরুদ্ধে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বড়জোড়া থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিচারক অভিযুক্ত দু'জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

{link}

সরকারী আইনজীবি অরুণ কুমার চ্যাটার্জী ঘটনার বিবরণ দিয়ে বলেন, নবজাতক শিশুটি তার নয় দাবি করে সুজিত মণ্ডল তার স্ত্রী সূতিকা মণ্ডলের সাথে প্রায়শই ঝামেলা করতো। পরে ২০২০ সালের ৪ মে সকালে ঐ শিশুর মৃতদেহ উদ্ধার হয়। অভিযুক্ত সুজিত মণ্ডলের ভাইপো বিশ্বজিৎ মণ্ডলের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নামে। পরে গ্রেফতার হন দুই অভিযুক্ত। এদিন বিচারক সুজিত মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ'মাসের জেল এবং সূতিকা মণ্ডলের  যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দু' মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। জন্মদায়ী বাব-মা নিজেই কিভাবে নিজ সন্তানে খুন করতে পারে, তা এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই। 

সর্বশেষ আপডেট: