Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মুর্শিদাবাদে সোমবার প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনার চার ঘন্টার মধ্যেই গ্রেপ্তার অভিযুক্ত

Loading... রাজ্য
মুর্শিদাবাদে সোমবার প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনার চার ঘন্টার মধ্যেই গ্রেপ্তার অভিযুক্ত
#news #Murshidabad #Baharampur #Love affair #murder #crime #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ সোমবার সন্ধ্যায় জনবহুল এলাকায় এক যুবতীকে কুপিয়ে খুন করা হয় বহরমপুরে। বহরমপুরের গোরাবাজার শহীদ সুর্যসেন রোড সুইমিংপুলের গলির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত যুবতীর নাম সুতপা চৌধুরী (২০)। অভিযোগ প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় ওই কলেজ ছাত্রীকে। রক্তাক্ত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। 

{link}
বহরমপুরে কলেজ ছাত্রী খুনের এই ঘটনার ৪ ঘন্টার মধ্যেই খুনিকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন জঙ্গীপুর জেলা পুলিশ ও মালদা জেলা পুলিশকে খবর দেওয়া হয়। তারপরেই জেলা জুড়ে শুরু হয় নাকা চেকিং। জঙ্গীপুর পুলিশ জেলার সামসেরগঞ্জ থানা এলাকা থেকে খুনিকে গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম সুশান্ত চৌধুরী, বাড়ি মালদা জেলার পাকুড়িয়া এলাকায়। পুলিশ ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে বলে জানা গিয়েছে। যদিও এখনও কি কারনে বা এইভাবে ভর সন্ধ্যায় খুন হতে হল কলেজ ছাত্রীকে তা এখনও অজানাই। পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বাংলার মানুষের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। স্বাভাবিকভাবেই একাধিক খুন, ধর্ষন, ডাকাতির খবরে এখন বাস্তবিকভাবেই দুশ্চিন্তায় ভুগছেন রাজ্যের মানুষ। বারংবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পুলিশ প্রশাসন কে, সত্যিই কি প্রশ্নের মুখে রাজ্যর মানুষের সুরক্ষা? 

সর্বশেষ আপডেট: