Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মদ খাওয়া নিয়ে পারিবারিক বিবাদের জের, স্ত্রী ও ছেলের হাতে খুন এক ব্যাক্তি

Loading... রাজ্য
মদ খাওয়া নিয়ে পারিবারিক বিবাদের জের, স্ত্রী ও ছেলের হাতে খুন এক ব্যাক্তি
#news #Murshidabad #West Bengal #Murder #Crime #Alcohol #Drinking #India #রাজ্য #সংবাদ

মদ খাওয়া নিয়ে পারিবারিক বিবাদ। আর সেই বিবাদের জেরেই স্ত্রী ও ছেলের হাতে খুন হলেন স্বামী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত মসড্ডা গ্রামে। রাত্র এই বীভৎস ঘটনা ঘটে যাওয়ার পর চিৎকার-চেঁচামেচি এর আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘটনাস্থলে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে রক্তাক্ত বিশ্বনাথ বাগদী কে উদ্ধার করে। 

{link}
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বিশ্বনাথ বাগদির বাড়ি বড়ঞা থানার মসড্ডা গ্রামে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী মিনতি বাগদি ও অভিযুক্ত ছেলে সোমনাথ বাগদী পলাতক,ঘটনার তদন্ত শুরু করে দোষীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে দিনমজুরের কাজ করা বিশ্বনাথ বাগদি প্রত্যেক দিনের মতো এদিনও সন্ধ্যা থেকেই বাড়ির উঠানে মদ খেতে শুরু করে। মদ খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচশা শুরু হয়, পরে বচসা থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছায় পরিস্থিতি এবং বিশ্বনাথ বাগদির স্ত্রী মিনতি বাগদী ও ছেলে সোমনাথ বাগদী হাঁসুয়ার কোপ মারে স্বামীর মাথায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ। 

সর্বশেষ আপডেট: