নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ নদীয়ার নবদ্বীপের বাস স্ট্যান্ড পলতা ঘাট রোড এলাকায় গুলি করে মহিলা খুনের ঘটনার পাঁচ ঘন্টার মধ্যেই খুনের কিনারা করল পুলিশ। পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশের তৎপরতায় খুনে জড়িত মূল অভিযুক্ত নবকুমার কুন্ডু কে গ্রেফতার করল পুলিশ। এছাড়াও উদ্ধার হলো হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ।
{link}
পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় রানু বৈরাগ্য নামে এক মহিলার। মৃত মহিলা নবদ্বীপ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শিব তলার ফুলবাগান এলাকার বাসিন্দা। অভিযুক্ত নব কুমার বাবুর প্রতিবেশী ছিলেন ওই মহিলা। মৃত মহিলার পরিবারের অভিযোগ, ওই ব্যক্তি অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে ওই মহিলাকে উত্ত্যক্ত করতেন।
{link}
পুলিশের অনুমান, অভিযুক্তের প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই আক্রোশের বসে এদিন সকালে গুলি করে রানু বৈরাগ্য কে হত্যা করে ওই যুবক। ঘটনাটি ঘটার কয়েক ঘন্টার মধ্যেই খুনের কিনারা করে নবদ্বীপ থানার পুলিশ। সে কারণেই এটি একটি বড় সাফল্য এমনটাই মনে করছে প্রশাসনিক স্তর থেকে শুরু করে বিভিন্ন মহল।

