নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ পুর নির্বাচনের ফলাফলের কয়েক ঘণ্টা পার হতে না হতেই বদলি করে দেওয়া হল নদীয়ার তাহেরপুর থানার ওসিকে। ঘটনার ফলে উত্তপ্ত রাজনৈতিক মহল। নিরপেক্ষতা বজায় রাখতে গিয়েই এই শাস্তি বলে দাবি বিরোধীদের। তবে এবিষয়ে তৃণমূলের পাল্টা দাবি,পুরোটা প্রশাসনিক নিয়মেই বদল হয়েছে।
উল্লেখ্য গোটা রাজ্য জুড়ে যেখানে সবুজ ঝড় উড়ছে সেখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই শুধুমাত্র নদীয়ার তাহেরপুর পৌরসভায় বামেরা তাদের নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। তাহেরপুর পৌরসভার ১৩ টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ড বামেদের দখলে। আর পুরসভা নির্বাচনের এই ফল বার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাস কে বদলির নির্দেশ দিল প্রশাসন। তাহেরপুর সিপিআইএম নেতৃত্বের দাবি, যেহেতু ভোটের দিন তিনি নিরপেক্ষতা বজায় রেখেছেন সেই কারণেই তাকে এই উপহার দিল শাসকদল। শুধুমাত্র তাহেরপুরের ঘটনাই নয় রাজ্যের যেখানে যেখানে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়ে একটু কাজ করছে সেখানেই শাসকদলের কোপে পড়ছেন প্রশাসনিক কর্তারা বলে অভিযোগ করছেন তারা।
{link}
অন্যদিকে বিজেপির দাবি এটা তৃণমূলের সংস্কৃতি। তাহেরপুরে প্রশাসনকে সেইভাবে হাতিয়ার করতে পারিনি বলেই ওসিকে বদল করা হয়েছে। যদিও তাহিরপুর তৃণমূল নেতৃত্ব বলেন পুরোপুরি প্রশাসনিক নিয়মেই বদলি করা হয়েছে ওসিকে। এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিপুল রাজনৈতিক জল্পনা। তবে এর পিছনে শাসকদলের স্পষ্ট হাত আছে বলেই অভিযোগ করছেন রাজনৈতিক মহলের একটা বড়ো অংশ। তবে এর পিছনে আসল কারন ঠিক কি, তা এখনও অজানাই। অবে তা আন্দাজ করা হয়ত খুব একটা কঠিন নয়? সবই যিনি দেখছেন ও বুঝছেন তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল।
.jpeg)
