Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পুরোনো অশান্তির ক্ষোভ, বাড়িতে ঢুকে শ্লীলতাহানি, ভাঙচুর, ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতিদের

Loading... রাজ্য
#news #Nadia #fight #protest #violation #sexual harassment #crime #West Bengal #India #নদীয়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ বাড়িতে ঢুকে মহিলাদের শ্রীলতাহানি, প্রতিবাদ করায় মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যদের ধারালো অস্ত্রের কোপ, চলল বাড়ি ভাঙচুর। পূর্বে হওয়া ঝামেলা থেকে সৃষ্ট রাগের কারনে খুনের উদ্দেশ্যেই হামলা চালায় দুষ্কৃতীরা দাবি পরিবারের। নদীয়ার শান্তিপুর থানার বেলগড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সাধারন মানুষের মধ্যে।

{link}
সূত্রের খবর শান্তিপুর থানার বেলগড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলগড়িয়া এলাকায় গতকাল রাতে এক পরিবারের ওপর হামলা চালায় ওই এলাকারই কয়েক জন যুবক। অভিযোগ বাড়িতে ঢুকে প্রথমে মহিলাদের অসৎ উদ্দেশ্যে হাত ধরে টানাটানি করতে থাকে। চিৎকার চেচামেচি করলে পরিবারের অন্যান্য সদস্যরা এসে প্রতিবাদ করায় আচমকা লোহার রড ধারালো অস্ত্র দিয়ে হামলা করতে থাকে তাদের ওপর। লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারা হয় সেই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে হাত এবং পায়েও মারা হয়। সেই সঙ্গে চলে বাড়ি ভাঙচুর। এরপর চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় বাসিন্দারা ছুটে গেলে ঘটনা স্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবকরা। রক্তাক্ত অবস্থায় আহতদের ফুলিয়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

{link}
বুধবার সকালে আহত পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তারা চাইছেন যত দ্রুত সম্ভব অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ আইনত কোন ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে ঠিক কি কারনে এই বচসা তা এখনও স্পষ্ট নয়। তবে এর পূর্বে হওয়া একটি ঘটনার রেশ থেকেই কালকের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। 

সর্বশেষ আপডেট: