Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

লাগাতার বৃষ্টিতে সিকিমে ল্যান্ডসাইড, দুর্ঘটনায় ৫ হাজার ফুট নিচে পর্যটক বোঝাই গাড়ি

Loading... রাজ্য
লাগাতার বৃষ্টিতে সিকিমে ল্যান্ডসাইড, দুর্ঘটনায় ৫ হাজার ফুট নিচে পর্যটক বোঝাই গাড়ি
#news #Sikkim #Travel #Tourism #accident #tourist #car falls down in a accident #India

নিজস্ব সংবাদদাতা, সিকিমঃ লাগাতার বৃষ্টিতে সিকিমের একাধিক এলাকায় ল্যান্ড স্লাইড এর খবর পাওয়া গেছে। ধ্বসের কবলে পড়েছে পর্যটক বোঝাই গাড়ি। গাড়িটি এতো নিচে পড়েছে যে এখনও পর্যন্ত সকল দুর্ঘটনাগ্রস্ত মানুষকে খুঁজে পাওয়াই সম্ভব হয়নি। বাঁচার আশাও ক্ষীণ। পুলিশ সূত্রে খবর তারা সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা। 

{link}
পর্যটক বোঝায় গাড়িটি একটি সেতু পার হওয়ার সময়, ওই সেতুটি ভেঙে যায়। সেই সময়েই গাড়িটি প্রায় ৫ হাজার ফুট উচ্চতার থেকে নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। গাড়ির মধ্যে তিন জন শিশু ছিল বলে সূত্রের খবর। পর্যটক বোঝাই গাড়িটি উত্তর সিকিম থেকে গ্যাংটক এর দিকে যাচ্ছিল। পাহাড়ের উপর থেকে এত নিচে পড়ে যাওয়ায় তাদের বেঁচে থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ, উদ্ধারকাজে হাত লাগিয়েছি স্থানীয় পুলিশ প্রশাসন, উদ্ধার কার্য বাহিনী। দুর্ঘটনাগ্রস্তদের খোঁজা চলছে। 

সর্বশেষ আপডেট: