Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মেয়ের সাথে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতার কথা জানতেন?- কি জানালেন অর্পিতার মা?

Loading... রাজ্য
মেয়ের সাথে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতার কথা জানতেন?- কি জানালেন অর্পিতার মা?
#news #Partha Chatterjee #Arpita Mukherjee #Mother #Minati Mukherjee #SSC Scam #21 Crore #CBI #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ পার্থ চট্টোপাধ্যায় এর বন্ধু অর্পিতা মুখার্জির বেলঘড়িয়া দেওয়ানপাড়ার বাড়ির কাছে মানুষের ভিড় গতকাল থেকেই। কারন পাড়ার সাধারন মেয়েটির নাম গতকাল রাত থেকে উঠে এসেছে সমস্ত সংবাদমাধ্যমের ব্রেকিং নিউজের হেডলাইনে। আচমকাই এক অপরিচিত নাম সকলেই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। কিন্তু সেই বাড়িতে অর্পিতা নেই, রয়েছেন তার মা মিনতি মুখোপাধ্যায়। মেয়ের নাম এইভাবে সংবাদমাধ্যমে উঠে আসায় ভেঙে পড়েছেন অনেকটাই। সংবাদমাধ্যমে আক্ষেপের সুরে বলেছেন,’বাবা মায়ের কথা ছেলেমেয়েরা শোনেনা’। শুনলে আজ এহেন পরিস্থিতি হয়ত আসত না বলেই মনে করছেন তার মা। 

{link}
গতকাল সন্ধ্যার কিছু আগে অর্পিতা মুখার্জির কলকাতার আবাসন থেকে কুড়ি কোটি কোটি টাকা উদ্ধার করে ইডির অফিসারেরা। বেলঘরিয়া রথ তলা সংলগ্ন নামি আবাসনের পার্থ চট্টোপাধ্যায়ের আবাসন রয়েছে তারপর সেখানেও ইডির অফিসারেরা অভিযান চালায়। পাশাপাশি বেলঘড়িয়া দেওয়ানপাড়া এলাকায় অর্পিতা মুখার্জির বাড়ির সামনে এলাকার মানুষেরা ভিড় জমাচ্ছেন। অর্পিতা মুখার্জির মা মিনতি মুখার্জি সেই বাড়িতে বর্তমানে একাই বসবাস করেন। তিনি জানিয়েছেন তিনি এখন এই বাড়িতে একাই থাকেন। মেয়ে অর্পিতা মুখার্জি মাঝেমধ্যে আসেন, তাকে দেখে চলে যান। বাবা কেন্দ্রীয় সরকারের অধীনে ভালো চাকরি করতেন, মেয়ের কাছেও ভালো চাকরি করার সুযোগ ছিল, তবে মেয়ে সিরিয়াল করতেই পা বাড়িয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতা মুখার্জির ঘনিষ্ঠ সম্পর্ক সেটাও স্বীকার করেছেন অর্পিতার মা মিনতি দেবী। কিন্তু সবশেষে তার গলায় আক্ষেপের সুর স্পষ্ট। মেয়ের নাম এইভাবে সংবাদমাধ্যমে উঠে আসুক, তা কোন মা-ই বা চায়? 
{link}

সর্বশেষ আপডেট: