Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কোমরে পরানো দড়ি, হাঁটছেন পার্থ- কালনায় অভিনব প্রতিবাদ মিছিল বিজেপির

Loading... রাজ্য
কোমরে পরানো দড়ি, হাঁটছেন পার্থ- কালনায় অভিনব প্রতিবাদ মিছিল বিজেপির
#news #Partha Chatterjee #SSC Scam #BJP #Protest #Trinamool Congress #ED #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ মিছিলে হাঁটছেন পার্থ চট্টোপাধ্যায়, কোমরে পরানো দড়ি, ধরে আছেন সিবিআই অফিসারেরা। তার পিছনে আবার হাঁটছেন বিজেপি কর্মীরা। না, ইনি আসল পার্থ নন। এখানে একজন ব্যাক্তিকে মুখোশ পরিয়ে পার্থের ডামি সাজিয়ে করা হয়েছে বিশেষ মিছিল। কালনা জেলা বিজেপির উদ্যোগে কালনার জিউধারা থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার প্রতিবাদে বিশেষ মিছিল।  গ্রেপ্তার হওয়া প্রাক্তণ শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ড্যামি সাজিয়ে তাঁর হাতে শেকল ও কোমরে দড়ি পরিয়ে ইডির অফিসাররা তাঁকে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন, এমনই মিছিলের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানিয়েছেন তারা। 

{link}
মঙ্গলবার কয়েকশো বিজেপি কর্মীর সমন্বয়ে এই মিছিল হয়। এ দিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা কাটোয়া সাংগঠনিক জেলার জেলা সভাপতি গোপাল চ্যাটার্জি, কালনা নগরের সভাপতি সৌরভ রায়, বিজেপি নেতা ধনঞ্জয় হালদার, সুমন ঘোষ,মানিক দাস সহ বিশিষ্টজনেরা। সারা রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের দ্বারা হতে থাকা দুর্নীতির বিরুদ্ধে সরব হতেই এই মিছিলের আয়োজন করেছিলেন তারা বলে জানিয়েছেন মিছিলের বিজেপি কর্মীরা। 

সর্বশেষ আপডেট: