নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুরঃ বিয়ের প্রতিশ্রতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাস করার অভিযোগ উঠলো নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলেজের জি এস পল্লব কুমার মিস্ত্রির বিরুদ্ধে। অভিযোগ দীর্ঘ ১৫ বছর ধরে দুজনে একটি প্রেমের সম্পর্কে রয়েছে কিন্তু বর্তমানে তাকে বিয়ের কথা বলায় পল্লব আর বিয়ে করতে রাজি হচ্ছে না। মেয়ে টিকে এক প্রকার জীবন থেকে ঝেড়ে ফেলতে চাইছে সে। সেই সঙ্গে অভিযোগ তৃণমূল করার সুবাদে পল্লব ক্ষমতার অপব্যবহার করে মেয়ে টি কে এড়িয়ে যেতে চাইছে। বিয়ে না করে সহবাস করে এখন বিয়েতে অস্বীকার করছে যেটা ধর্ষন করার সামিল বলে অভিযোগ মেয়েটির ।
{link}
তাই গত কাল অভিযুক্তের বিরুদ্ধে মেয়ে টির বাড়ির লোক এবং মেয়ে টি নিজে অভিযোগ দায়ের করে নিউ ব্যারাকপুর থানায়। এই বিষয় স্থানীয় বিজেপি নেতৃত্ব নিন্দার ঝড় তুলে তৃণমূল দলের সমালোচনা করে বলেন যে হাঁস খালি থেকে শুরু হয়ে একই ধরনের ঘটনা নিউ ব্যারাকপুরে এসে ঠেকেছে। মুখ্যমন্ত্রী নিজেই ধর্ষক দের প্রশ্রয় দিচ্ছে। তাই এই ঘটনা বারবার ঘটছে রাজ্যে।যদি এই ঘটনায় কড়া কোন পদক্ষেপ না নেয় তাহলে বিজেপি আন্দোলনের পথে নামবে এই নিউ ব্যারাকপুরে।
{link}
ওপর দিকে নিউ ব্যারাকপুর পৌর সভার কাউন্সিলর তথা তৃণমূল নেতা এই ঘটনা প্রসঙ্গে বলেন "আমরা কারুর ব্যক্তি গত জীবনে কে কার সাথে প্রেম ভালোবাসা করছে সেই নিয়ে মাথা ঘামাই না। আর বর্তমানে পল্লব কলেজের জি এস পদে নেই", যার ফলে বর্তমানে এই বিষয়টি নিয় রীতিমতো জলঘোলা শুরু হয়েছে। যদিও বিষয়টি প্রসঙ্গে এখনও অভিযুক্তের কোন প্রতিক্রিয়া আসেনি।
{link}
