Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

করোনার দাপট কমলেই পুরসভা ভোট হওয়ার সম্ভাবনা, এখন থেকেই কোমর বাঁধছে বিজেপি

Loading... রাজ্য
করোনার দাপট কমলেই পুরসভা ভোট হওয়ার সম্ভাবনা, এখন থেকেই কোমর বাঁধছে বিজেপি
#news #corporation election #politics #BJP #TMC #West Bengal #India #পুরসভা ভোট #তৃণমূল #বিজেপি

করোনার দাপট কমলেই হতে পারে রাজ্যের পুরসভাগুলির ভোট। তাই এখন থেকেই কোমর কষছে বিজেপি। এবারের পুরভোটে যেহেতু শাসকদল যে অনেকটাই এগিয়ে থাকবে তা পরিস্কার, তা সত্ত্বেও বিনা যুদ্ধে তৃণমূলকে এক ইঞ্চিও জমি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গেরুয়া নেতৃত্ব। সেই কারণেই সেপ্টেম্বরে পুরভোট হচ্ছে ধরে নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা বলে সূত্রের খবর। 


লোকসভা নির্বাচনে আশাতীত সাফল্য লাভ করলেও, বিধানসভা ভোটে আশাহত হতে হয়েছে বিজেপিকে। লোকসভায় যেখানে দুই থেকে তাদের আসন বেড়ে হয়েছিল ১৮, তেমনি বিধানসভায় ২০০টি আসনের লক্ষ্যমাত্রা ধার্য হলেও, মাত্র ৭৭টি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে গেরুয়া শিবিরকে। তাই পুরভোটেই ফের ঘুরে দাঁড়াতে চাইছে তারা। সেই কারণেই ছকা হয়েছে নয়া পরিকল্পনা। 


বিজেপি সূত্রে খবর, করোনা আবহের উন্নতি হলেই, তৃণমূলের বিরুদ্ধে কোমর কষে  আন্দোলনে নামবে তারা। বিধানসভা তো বটেই, বিধানসভার বাইরেও সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করবেন গেরুয়া নেতারা। বিধোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বেই হবে আন্দোলন। 
শুভেন্দু-দিলীপ জুটির নেতৃত্বেই আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি হবে বলেও গেরুয়া শিবির সূত্রে খবর।দলের শীর্ষ নেতৃত্বের তরফে রাজ্যের কাছে এই মর্মে নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে যে আন্দোলন তীব্রতর হবে, শুভেন্দুর কথায়ই তা স্পষ্ট। তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে আমরা অল আউট আন্দোলনে নামব। এছাড়াও মহিলা নেত্রীর প্রসঙ্গও উঠে আসছে বারংবার। ফলে কি হবে এখন থেকে অনুমান করা বড়োই মুশকিল। 
 

সর্বশেষ আপডেট: