Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রামনবমীর মিছিলে রাম ভক্ত দের সাথে বাঁকুড়া জেলা পুলিশের খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টি, উত্তপ্ত পরিবেশ

Loading... রাজ্য
রামনবমীর মিছিলে রাম ভক্ত দের সাথে বাঁকুড়া জেলা পুলিশের খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টি, উত্তপ্ত পরিবেশ
#news #ram navami #devotees #police #Bankura #Howrah #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: রামনবমীর মিছিলে রাম ভক্ত দের সাথে বাঁকুড়া জেলা পুলিশের খণ্ডযুদ্ধ, পুলিশকে লক্ষ্য করে শুরু হলো ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাটানো হলো কাঁদানে গ্যাসের সেল, আহত একাধিক পুলিশকর্মী। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি রাম মিছিলকে কেন্দ্র করে। 

{link}

রামনবমী উপলক্ষে বাঁকুড়া জেলার রাম ভক্তদের একটি মিছিল বাঁকুড়ার পাঁচবাগা থেকে শুরু করে মাচানতলা হয়ে রানীগঞ্জ হিন্দু স্কুলের কাছে শেষ হওয়ার কথা ছিল। বাঁকুড়ার মসজিদ তলার কাছ থেকে মাচানতলা দিয়ে মিছিলটি যাবার অনুমতি না থাকার কারণে ব্যারিকেড করে রাস্তা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে বাঁকুড়া জেলা পুলিশ। মিছিলটি ব্যারিকেডের কাছে এসে পুলিশের সাথে বচসা সৃষ্টি হয়, এরপর পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পালটা লাঠিচার্য করে পুলিশ। পুলিশের বেশ কয়েক জন কর্মী ইটের ঘায়ে আহত হয়েছে বলে জানা গেছে। পরে বাঁকুড়া জেলা পুলিশের বিশাল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে সেল ফাটায়। পুলিশ লাঠিচার্জ করতে শুরু করলে কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পর্যন্ত ঘটনার আকস্মিকতায় রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। 

সর্বশেষ আপডেট: