Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নদিয়ার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি

Loading... রাজ্য
নদিয়ার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি
#news #Nadia #Madhyamik Exam #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: নদিয়ার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ সরকার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শনিবার নদিয়ার কালিগঞ্জ ব্লকের মীরা পলাশী মীরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন তিনি। স্কুলের পরীক্ষা কেন্দ্রের পরিকাঠামো বা ব্যবস্থাপনা দেখে তিনি অত্যন্ত খুশি। একই সাথে আজ নদিয়ার আরও বেশ কয়েকটি স্কুল পরিদর্শনে যাবেন বলে তিনি জানান।

{link}

এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি জানান, মাধ্যমিক পরীক্ষা নিয়ে কেউ কেউ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন। ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে। যারা এসব করছেন তাদের  চিহ্নিত করা হয়েছে। যারা এমন বিভ্রান্ত ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নদিয়া জেলার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর তিনি বর্ধমান এবং হুগলির আরো বেশ কয়েকটি স্কুল পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন। তবে সম্পূর্ন ব্যবস্থাপনা নিয়ে তিনি খুশি বলেই স্পষ্ট।

সর্বশেষ আপডেট: