নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ ফের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে বোলপুরে। অশালীন ভিডিও দেখিয়ে নাবালিকাকে একাধিকবার গণধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ। আরও একজনের খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বোলপুরের একটা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। আরও অভিযোগ, অশালীন ভিডিও বানিয়ে রাখা হয়৷ সেই ভিডিও দেখিয়ে কার্যত ব্ল্যাক মেল করে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়৷ নির্যাতিতার মায়ের অভিযোগ পেয়েই বোলপুর থানার পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে৷ বোলপুরের লায়েকবাজার এলাকা থেকে। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ অন্যাদিকে, নির্যাতিকে শারীরিক পরীক্ষার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই প্রসঙ্গে বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, "একটি নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ পেয়েছি৷ ইতিমধ্যেই পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে৷ আরও একজনের খোঁজ চলছে, তবে ঘটনাটি প্রায় ৬ মাস আগের। ঘটনার বিস্তারিত তদন্ত পুলিশ তদন্ত শুরু করেছে।"
প্রসঙ্গত, বোলপুরের মুলুকে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের ঘটনা। এরপরেই শান্তিনিকেতন থানার আদিত্যপুর এলাকা আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের ঘটনা৷ এরপরেই ফের বোলপুরের ত্রিশূলাপট্টী সংলগ্ন এলাকায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা।
