Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পুলিশের গুলিতে প্রান হারিয়েছে দাশনগরের রিয়া, অসহায় পরিবারের পাশে প্রশাসন

Loading... রাজ্য
পুলিশের গুলিতে প্রান হারিয়েছে দাশনগরের রিয়া, অসহায় পরিবারের পাশে প্রশাসন
#news #Riya Singh #death on Park Circus #Dasnagar #Kolkata Police #Mamata Banerjee #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: কলকাতায় পুলিশের গুলিতে মৃতা রিয়া সিংয়ের বাড়িতে এসে শনিবার তার পরিবারের সাথে দেখা করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। সঙ্গে ছিলেন দাসনগর থানার পুলিশ। মৃতার মা জানিয়েছেন তাঁরা তাঁদের বাড়িতে গিয়ে ফোনে সরাসরি তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কত বলেন। মৃতার মা মীরা সিং আরও বলেন তাঁকে নগদ পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া মৃতার ভাইকে হোম গার্ডের চাকরি এবং বাবা কে একটি দোকান করে দেওয়া হবে বলে প্ৰতিশ্রুতি দেওয়া হয়েছে। 

{link}
এরপর মন্ত্রী অরূপ রায় তাঁর পরবর্তীতে মৃতার বাড়িতে যান এবং পরিবারের সাথে কথা বলেন। পাশে থাকার আশ্বাস দেন। অরূপ রায় জানান যে পুলিশ গুলি চালিয়েছিলেন তিনি মনেকরেন এটা বিকৃত মস্তিষ্কের পরিচয়। এমনকি তাঁকে নাকি কাজে যোগ দিতে বারণ করা হয়েছিল বলে জানান অরূপ রায়। দাসনগর থানার সূত্রে জানানো হয় মৃতার পরিবারের কাছে আজ টাকা দেওয়ার বিষয়ে কলকাতা পুলিশের জয়েন্ট সি পি  ও  অ্যাডিশনাল সিপি গিয়েছিলেন তাঁদের বাড়িতে। আপনজনের এভাবে চলে যাওয়ায় শোকের আবহ বাড়িজুড়ে, তার মধ্যেই শান্তনা ও আশ্বাসের মাধ্যমে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা করছে প্রশাসন। 

সর্বশেষ আপডেট: