Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বাইকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে দুর্ঘটনা, বেলগাছিয়ায় মৃত্যু বৃদ্ধার, আহত ছেলে

Loading... রাজ্য
বাইকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে দুর্ঘটনা, বেলগাছিয়ায় মৃত্যু বৃদ্ধার, আহত ছেলে
#news #Howrah #accident #death #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ছেলের সাথে বাইকে চেপে ডাক্তার দেখাতে আসার পথে প্রাণ হারালেন ৭০ বছরের এক বৃদ্ধা। সোমবার বিকেলে মর্মান্তিক ঘটনা হাওড়ার  বেলগাছিয়ায়। মৃত মহিলার নাম সাবিত্রী রায়(৭০)। বিকেলে দুর্ঘটনায় বাইকের চাকা হড়কে যাওয়ায় বৃদ্ধার গায়ের উপর উঠে যায় একটি ছোট লরি। ঘটনায় গুরুতর আহত হন তিনি, দ্রুত তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হলেও শেষরক্ষা আর সম্ভব হয়নি। চিকিৎসকেরা মৃত ঘোষনা করে বৃদ্ধা মহিলা কে।

{link}
ঘটনা সূত্রে জানা যায় হাওড়ার বালিটিকুরী খালধার পাড়ির বাসিন্দা সাবিত্রী রায় তার ছেলে সুশান্ত রায়ের বাইকে চেপে হাওড়ার সালকিয়ায় চোখের ডাক্তার জন্য  আজ সোমবার বিকেল বেলায় যাচ্ছিলেন। ছেলের বক্তব্য কিছুদুর যাবার পর হাওড়া বেলগাছিয়া নেতাজী স্কুলের সামনে হঠাৎই বাঈকের চাকা হড়কে বাইক থেকে পড়ে যান দুজনেই। সেই সময় একটি ৪০৭ ম্যা টাডোর সাবিত্রী দেবীকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনার খবর পেয়ে দাসনগর থানার পুলিশ ওই দুজনকে হাওড়া হাসপাতালে পাঠায়। হাসপাতালের চিকিৎসক সাবিত্রীদেবীকে মৃত বলে ঘোষনা করে। এবং ছেলে সুশান্ত রায়ও আহত। তার চিকিৎসা চলছে। তবে স্থানীয়দের মতে ঘাতক লরিটির কোন দোষ ছিল না বলেই স্থানীয়দের মতামত। 

সর্বশেষ আপডেট: