নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ২০১৪ প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চের পক্ষ থেকে বুধবার নবান্ন অভিযান কর্মসূচী ছিল। তবে কখন কোন রাস্তা ধরে আন্দোলনকারীরা নবান্নের কাছে পৌঁছবেন, সে বিষয়ে পুলিশ কে তাঁরা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার বিষয়ে জানান নি। অভিযানকে কেন্দ্র করে হাওড়া স্টেশন চত্ত্বর, কাজীপাড়া, বেতাইতলা, সালিমার স্টেশন চত্ত্বরে কার্যত সকাল থেকেই ছিল পুলিশ বাহিনী মোতায়েন ও কড়া নজরদারি।
{link}
আন্দোলনকারীরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাওড়ায় পৌঁছে ছোট ছোট দলে ভাগ হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে সূত্রের খবর। এর পর বেলা সাড়ে বারোটা নাগাদ আচমকাই তাঁরা নবান্নর আশেপাশের অলিগলি থেকে বেরিয়ে নবান্নের দিকে দৌড়ে জাওয়ার উদ্যোগ নেয় আন্দোলনকারীরা। তাৎক্ষণিক পুলিশ তাদের আটকে দেয় এবং আন্দোলনকারীরা সেখানেই মাটিতে বসে পড়েন। সেখানে স্লোগান সাউটিং চলতে থাকে। পুলিশ প্রায় সাথেসাথেই তাঁদের এক এক করে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে ভ্যানে তোলে। এদিন আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রায় প্রত্যেককেই গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ।
{link}
আন্দোলনকারীরা বলেন, তাঁরা ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং বি এড প্রশিক্ষণ প্রাপ্ত। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী তাদের উদ্যেশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে টেট উত্তীর্ণদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু তা পালন করা হয়নি। এখনো তাঁরা বঞ্চিত। তাঁরা তাঁদের নিয়োগের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বহুবার দরবার করেছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। তাঁদের প্রশ্ন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও তা কার্যকরী করা হচ্ছে না। তাই নবান্নে গিয়ে তাঁরা তাঁদের দাবি জানানোর উদ্দ্যেশ্যে এদিন এসেছিলেন। কিন্তু অতীতের বিভিন্ন সময়ে তাঁদের দাবি আদায়ের আন্দোলনে পুলিশের বাধার মুখে পড়ার মতো আজও পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে। তাঁদের অভিযোগ তাঁরা ভবিষ্যতের শিক্ষক। অথচ তাঁদের প্রতি অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে। এহেন অত্যাচার ও অবিচার আর কতদিন চলবে?
.jpeg)
