Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

'ওহে পার্থ, তোমার কেরিয়ারটা নষ্ট করল অর্থ'- গান গেয়ে পার্থকে কটাক্ষ অসীমের

Loading... রাজ্য
#news #SSC scam #SSC #Partha Chatterjee #Arpita Mukherjee #Asim Sarkar #BJP #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ "ওহে পার্থ, তোমার কেরিয়ারটা নষ্ট করল অর্থ" এবার গ্রেফতারি প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে গান লিখলেন বিখ্যাত কবিয়াল তথা হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার। সেই গানের মধ্যেই পার্থ চ্যাটার্জি সহ তৃণমূল দলের দুর্নীতির কথা তুলে ধরেছেন বিজেপি বিধায়ক। তিব্র কটাক্ষ করেই এই গান লিখেছেন বিজেপি বিধায়ক। 

{link}
উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করে ইডি। আজ ভোররাতে তাকে নিয়ে যাওয়া হয় ভুবেনেশ্বরের এইমস হাসপাতালে চিকিৎসার জন্য। পাশাপাশি অন্যদিকে তার ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে বিপুল অর্থের টাকা উদ্ধারের ঘটনায় তাকেও গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেও বিভিন্ন রাজ্যের দুর্নীতি নিয়ে গান করেছেন কবিয়াল অসীম সরকার। এবার পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে গান লিখলেন তিনি। গানের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেছেন তিনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এ বিষয়ে চুপ রয়েছেন কেন তিনি এখনো কোন বিবৃতি দিচ্ছেন না সে বিষয়টিও গানের মধ্যে তুলে ধরেন অসীম সরকার। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই গান। যদিও এই অসীম সরকারও বিতর্কের বাইরে নেই, তার অশ্লীল ভাষায় গালিগলাজ করতে থাকা ভিডিও কয়েকদিন আগেই রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। রাজনৈতিক দুনিয়া, কেউই কারুর পিছন ছাড়তে ইচ্ছুক নন। 

সর্বশেষ আপডেট: