নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ এ বছর শান্তিনিকেতনে বসন্ত উৎসব নেই। কুছ পরোয়া নেই তাতে রং বিক্রেতাদের। কারণ বোলপুর শান্তিনিকেতন জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শান্তিনিকেতনের বিভিন্ন ওয়ার্ডে উদযাপিত হচ্ছে বসন্ত উৎসব। তার জন্য প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে।
{link}
তবে হঠাৎ তৃণমূল কংগ্রেসের এমন সিধান্তের কারণ কী? তৃণমূল কংগ্রেস সূত্রের খবর,বাইরে থেকে এসে পর্যটকরা এমনটা না ভাবেন যে শান্তিনিকেতনের ঐতিহ্য কে ধরে রাখার জন্য কোন ব্যবস্থাই করেনি স্থানীয় রাজনৈতিক দল। তাই তাদের এমন ভাবনা। বোলপুর শহরে ঢোকার মূল প্রবেশদ্বার অর্থাৎ কাছারিপটি , জামবুনি, নতুন পুকুর, শান্তিনিকেতন , রতনপল্লী ছাড়াও বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব হবে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। তার চুড়ান্ত প্রস্তুতিতেই রং এর ব্যবসাও চলছে জোড় কদমে। কিন্তু সব থেকে বেশি চাহিদা রয়েছে সবুজ আবিরের।
{link}
রং বিক্রেতারা জানাচ্ছেন, যদি সব রকম রং মিলিয়ে ৫ প্যাকেট বিক্রি হয় সেখানে শুধু ৫ প্যাকেটই বিক্রি হচ্ছে সবুজ আবির। অর্থাৎ বলাই যায় যে আগামীকাল শান্তিনিকেতন জুড়ে শুধু সবুজ আবির এরই দেখা মিলবে। তবে তার সাথে অন্য রঙেরও দেখা মিলবে ঠিকই কিন্তু সবুজের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা নেই সেই রঙের। তাই দোলের আগের দিন আপাতত শান্তিনিকেতন জুড়ে বিক্রি বাড়ছে শুধু সবুজ আবির এর তার সঙ্গে আগামীকাল বাতাসেও উড়বে সবুজ ঝড়।
