Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ায় স্কুলের শিক্ষামূলক ভ্রমনে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নাচের ভিডিও নিয়ে বিতর্ক

Loading... রাজ্য
হাওড়ায় স্কুলের শিক্ষামূলক ভ্রমনে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নাচের ভিডিও নিয়ে বিতর্ক
#news #Santragachi Kedarnath Institution #Viral video of teachers dancing #controversy #Howrah #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ স্কুলের ছাত্রদের শিক্ষামূলক ভ্রমনে যাওয়ার পথে চলন্ত বাসের ভেতরে চটুল হিন্দি গানের তালে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নাচের ছবি ভাইরাল। সেই ঘটনা ঘিরেই শুক্রবার  উত্তাল হাওড়ার সাঁতরাগাছি কেদারনাথ ইন্সটিটিউশন। এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন স্কুলের অধিকাংশ শিক্ষক। তাদের মতে স্কুলের এতো বছরের ইতিহাসে কোনদিন এহেন বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। যদিও সাফাই দেওয়ার চেষ্টা করেছেন নাচে অংশ নেওয়া শিক্ষিকারা। এমনকি প্রথমে প্রধান শিক্ষকও এই নাচগানের বিষয়টিকে প্রাথমিকভাবে শিক্ষার অঙ্গ বললেও পরে সেই ঘটনা অনুচিত হয়েছে  বলে ক্ষমা চেয়েছেন। 

{link}
গত ৩রা আগস্ট স্কুলের একাদশ শ্রেনীর ছাত্রদের নিয়ে বকখালিতে একটি শিক্ষামূলক ভ্রমনের আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে। সেই ভ্রমনে বাসের মধ্যেই ছাত্রদের সামনেই হিন্দি চটুল গানে নাচতে শুরু করেন কয়েকজন শিক্ষিকা। এমনকি এক ছাত্রের সাথে নাচতে দেখা যায় প্রায় শতবর্ষ প্রাচীন এই স্কুলের প্রধান শিক্ষক তপব্রত বসুকেও। এদিন ছুটির পরেই স্কুলের ভেতরেই তর্কে জড়িয়ে পড়েন শিক্ষক-শিক্ষিকারা। নাচের ঘটনার  সমর্থক ও বিরোধী, কার্যত দুটি ভাগে দ্বিধাবিভক্ত হয়ে যান শিক্ষিক-শিক্ষিকারা। এদিন এই ঘটনা জানার পরেই স্কুলের প্রাক্তন ছাত্র থেকে শুরু করে বর্তমান ছাত্রদের অবিভাবকরা এই ঘটনার চরম নিন্দা করেন। বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার আশ্বাস দেন স্কুলের প্রধান শিক্ষক। হাওড়ার জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক জানান, বিষয়টি নিয়ে পূর্নাঙ্গ তদন্ত হবে। ইতিমধ্যেই ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে ইতিমধ্যেই এই ঘটনার ফলে যে স্কুলের ভাবমূর্তী বড়োসড়ো একটি ধাক্কা খেয়েছে তা স্পষ্ট। 

সর্বশেষ আপডেট: