Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আগামী ১৯ শে নভেম্বর থেকে সাঁতরাগাছি ব্রীজে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

Loading... রাজ্য
আগামী ১৯ শে নভেম্বর থেকে সাঁতরাগাছি ব্রীজে নিয়ন্ত্রিত হবে যান চলাচল
#news #Howrah #West Bengal #Santragachi Bridge #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মেরামতির জন্য আগামী ১৯ শে নভেম্বর থেকে সাঁতরাগাছি ব্রীজে নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল। শুক্রবার এই বিষয়টি নিয়ে হাওড়া পুলিশ কমিশনার অফিসে করা হয় একটি বিশেষ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রভীন ত্রিপাঠি সহ ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা। এছাড়াও ছিলেন কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা ও পি ডব্লিউ ডি র ইঞ্জিনিয়াররা। 

{link}
সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত সাঁতরাগাছি ব্রীজের কোলকাতা মুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্য লেন দিয়ে হবে যানচলাচল। তবে সেটা ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত। রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ব্রীজে যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যেকদিন ব্রীজ মেরামতির কাজ চলবে সেকদিন কোনো মালবাহী গাড়ি চলতে দেওয়া হবেনা ব্রীজের ওপর দিয়ে। মালবাহী গাড়ি রাত দশটার পর কোলকাতার দিক থেকে আসতে পারবে। দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড দিয়ে জাতীয় সড়কে যেতে পারবে গাড়িগুলি। অন্যদিকে মালবাহী গাড়ি কোলকাতায় ঢুকতে চাইলে রাত দশটার পর নিবেদিতা সেতু হয়ে যেতে পারবে। 

{link}
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে এখনো নোটিফিকেশন না দেওয়া হলেও ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম মেনে ট্রাফিক মুভমেন্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাঁতরাগাছি ব্রিজের কোলকাতা মুখী ২১ টি এক্সপ্যানশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে। সেই গুলি ঠিক করা হবে। এর আগে ২০১৬ সালে ব্রীজে অন্য লেনের এক্সপ্যানশন জয়েন্ট সরানো হলেও কোলকাতা মুখী লেনের কাজ হয়নি। ব্রীজ দিয়ে প্রতিদিন প্রায় সত্তর হাজার গাড়ি চলাচল করে। যারফলে ব্রীজের স্বাস্থ্য ঠিক রাখতে পরীক্ষা করে দেখা যায় এক্সপ্যানশন জয়েন্ট ঠিক না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ব্রীজ মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেট: